× Banner
সর্বশেষ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা পর এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে – রাশেদ খাঁন ঝিনাইদহের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ ছাত্রীদের মাঝে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্যানিটারী ন্যাপকিন বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন

বরিশাল ও রংপুর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের যাত্রা শুরু

admin
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

শেখ মামুনুর রশিদ,রংপুর প্রতিনিধি : রংপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ রোববার সকালে বরিশালে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র রংপুরের ভিসা প্রক্রিয়া কর্মকর্তা প্রণয় কুমার চক্রবর্তী বলেন, সোমবার থেকে ভিসা প্রক্রিয়ার কাজ শুরু হবে। এই কেন্দ্র থেকে মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট, ট্রেনিং ও ট্যুরিস্ট ভিসা প্রদান করা হবে। তিনি বলেন, ভিসা সেন্টার চালু হওয়ায় রংপুর বিভাগের আট জেলার মানুষ ভিসা করতে রাজশাহী গিয়ে যে ভোগান্তির সম্মুখীন হতেন তা নিরসন হবে।

ভিসা প্রক্রিয়া ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার তিনশ টাকা। এর মধ্যে ভিসা আবেদন সার্ভিস ফি সাতশ টাকা, ভিসা আবেদনে একাধিক ভুল সংশোধন ফি তিনশ টাকা এবং আবেদন এন্টিডেটিং ফি তিনশ টাকা। রংপুর কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, সাবেক সংসদ সদস্য শাহ আব্দুর রাজ্জাক, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সাংবাদিক ওয়াদুদ আলী, আলী আশরাফ, শেখ মামুনুর রশিদসহ বিভিন্ন পেশার সুধীজন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..