× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেক্স

বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ “চাকার নিচে মেধা শেষ, এটা কি আমাদের স্বাধীন দেশ” শ্লোগানকে সামনে রেখে ৪৮ ঘন্টার আল্টিমেটামের মধ্যে প্রশাসন থেকে কোন ধরনের আশ্বাস ও সহযোগিতা না পেয়ে পুনরায় রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে নগরীর সদররোডে নৌ-পথসহ সকল গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বক্ষনিক হাফভাড়া ৫০% হ্রাস নিশ্চিত এবং নিরাপদ সড়কসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ঘন্টাকালব্যাপী সড়ক অবরোধ শেষে পুনরায় ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া হলে তারা জেলা প্রশাসক দপ্তর ও বিআইডবিøউটি কার্যলয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা করেছেন।

সমাবেশে শিক্ষার্থী রাহুল দাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ববি শিক্ষার্থী আলিশা মুনতাজ, শাকিবুল ইসলাম শাকিব, সামিয়া লায়মন, তামিম ইসলাম, রিফাত মারফিয়া, অদিতি ভট্টাচার্য, হাফিজুর রহমান রাকিব প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..