× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

বরিশাল প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে যুবদল বরিশাল দক্ষিণ জেলার সভাপতি এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট এ এইচ এম তসলিম উদ্দিনসহ কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বরিশাল দক্ষিণ জেলা যুবদল। পরবর্তীতে নেতা-কর্মীরা জড়ো হয়ে সদর রোডে মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা প্রদান করে এবং ব্যানার ছিনিয়ে নেয়।

বাধা উপেক্ষা করে সদর রোডে মিছিল বের করলে পুলিশ যুবদল নেতা-কর্মীদের উপরে লাঠিচার্জ করে। এক পর্যায় যুবদলের মিছিলটি ছত্রঙ্গ হয়ে যায়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব জানান, কুমিল্লা জেলা জজ আদালতে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা, বানোয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এরই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করেন দক্ষিণ জেলা যুবদল। তিনি বলেন, সরকারের পেটোয়া পুলিশ বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করে মিছিল পণ্ড করে দেয়া হয়েছে।

সরকার তার পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে নেতা-কর্মীদের উপর জুলুম নির্যাতন এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপিকে দমিয়ে রাখতে চায়। তাকে গ্রেফতার করে গণতন্ত্রকে রুদ্ধ করা যাবেনা।

এদিকে জেলা যুবদলের কর্মসূচি’র পাশাপাশি বেলা ১১টায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল মহানগর ছাত্রদল। এছাড়াও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দলীয় কার্যালয়ে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দল।

পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার আহ্বায়ক ও মহানগর বিএনপি’র সহ-সভাপতি বিসিসি’র প্যানেল মেয়র আলহাজ্ব কেএম শহিদুল্লাহ শহিদ এর নেতৃত্বে সদর রোডে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়।

বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক ও বিসিসি’র কাউন্সিলর মীর জাহিদুল কবীর জাহিদ, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আরম পিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..