× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে মহাসড়ক ব্লকেড করে জুমার নামাজ আদায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
মহাসড়ক ব্লকেড করে জুমার নামাজ

“এই মূহুর্তে দরকার সারাদেশের স্বাস্থ্যখাতের সংস্কার, এই মূহুর্তে দরকার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংস্কার” শ্লোগানকে সামনে রেখে দ্বাদশ দিনের আন্দোলন কর্মসূচির অংশহিসেবে শুক্রবার বরিশালের জনসাধারণ ও আন্দোলনকারীরা ব্লকেড চলাকালীন পূর্ব ঘোষণা অনুযায়ী মহাসড়কের ওপর জুমার নামাজ আদায় করেছেন।

দ্বাদশ দিনের শান্তিপূর্ণ কর্মসূচির অংশহিসেবে শুক্রবার বেলা এগারোটার দিকে আন্দোলনকারী ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহনে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের গোল চত্বরের মহাসড়ক বøকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এসময় আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসলে প্রতিটি ক্ষেত্রে হয়রানীর স্বীকার হতে হয়। প্রথমে রোগী নিয়ে আসার পর টলি আনতে গেলে দিতে হয় একশ’ টাকা, নার্সদের দিতে হয় একশ’ টাকা, সিস্টারদের দিতে হয় একশ’ টাকা আয়াকে দিতে হয় একশ’ টাকা। এরপর রাত দশটার পরে হাসপাতালে কোন বিশেষজ্ঞ ডাক্তার থাকেন না। জরুরি বিভাগেরও একই অবস্থা। মাঝে মধ্যে জরুরি বিভাগে ডাক্তার পাওয়া গেলেও তাদের অবহেলায় রোগী ও তাদের স্বজনদের সিমাহীন দুর্ভোগে পরতে হচ্ছে। মুলত ইর্ন্টান চিকিৎসকদের ওপর ভরসা করে চলছে দক্ষিণাঞ্চলের কোটি মানুষের স্বাস্থ্য সেবা।

তিনি আরও বলেন, চিকিৎসকদের অবহেলায় প্রায় প্রতিনিয়ত রোগীদের প্রাণহানী ঘটছে। তেমনি হাসপাতালের স্টাফদের অর্থ বাণিজ্যের কারণে রোগীর স্বজনদের পকেট খালি হয়ে চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। এ অবস্থা দেশের প্রতিটি সরকারি হাসপাতালের। যেকারণে চিকিৎসার অবহেলা, অনিয়ম, টেস্ট ও ট্রলি বাণিজ্য, দালালের উৎপাতসহ সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে স্বাস্থ্যখাতে সংস্কার আন্দোলন কর্মসূচি শুরু করা হয়েছে।

আন্দোলকারীদের দাবি, স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না, সিন্ডিকেট ভাঙতে হবে, শেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করতে হবে। এসব সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। স্বাস্থ্যখাতে সংস্কার আন্দোলনে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন। শুক্রবার বøকেড চলাকালীন পূর্ব ঘোষনা অনুযায়ী আন্দোলনকারীরা মহাসড়কের মধ্যেই জুমার নামাজ আদায় করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..