× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে চিকিৎসকদের মানববন্ধন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
filistin

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও দেশি-বিদেশি শিক্ষার্থীরা।

হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা নিরীহ ফিলিস্তিনিদের পাশে বিশ্ববাসীকে দাঁড়ানোর আহবান করেছেন।

মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ জিএম নাজিমুল হক বলেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সর্বাত্মক সহযোগিতা করছে কিন্তু মুসলিম বিশ্ব চুপ করে আছে আমরা এর তীব্র নিন্দা জানাই।

হাসপাতালের প্রফেসর ডাঃ আজিজুল হক বলেন, বিশ্বের সব মুসলিম যদি একযোগে কাজ করেন ও সহযোগিতা করেন তাহলে পুরো ইসরায়েল ধূলিসাত হয়ে যাবে।

মানববন্ধনে হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ জাহিদ হাসান, ডাঃ আকবার কবির, ডাঃ রেজাউর রহমান, ডাঃ নুরুল হক, ডাঃ প্রবীর কুমারসহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষাথীরা অংশগ্রহণ করেন।

একইদিন নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ইমাম সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল মান্নানের বক্তব্য রাখেন, জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা মির্জা নুরুর রহমান বেগসহ অন্যান্যরা।


এ ক্যটাগরির আরো খবর..