× Banner
সর্বশেষ
তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকান্ড

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকান্ড

ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহি গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পুরো বাসটি পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহনের বাসটি মহাসড়কের বামরাইল বাসষ্ট্যান্ড অতিক্রম করার পর হঠাৎ চলন্ত বাসে আগুন দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক, হেলপার ও সুপারভাইজারসহ ২০জন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হয়। যে কারনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে এসি পরিবহনের এ বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকান্ডের পর থেকে প্রায় এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..