× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় শেখ রাসেল দিবস পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
গৌরনদী উপজেলায় শেখ রাসেল দিবস

শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্য বিষয়কে বুকে ধারণ করে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে  শেখ রাসেলের ৫৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
১৮ অক্টোবর ২০২২ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে যথাযোগ্য মর্যাদায় গৌরনদী উপজেলায় সকাল ৮ ঘটিকায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মধ্যে দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম।
সকাল ৮টা ৩০ মিনিটে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর পদক্ষিন করে উপজেলা শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে  সকাল ৯ ঘটিকায় আলোচনা সভা, সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ১০ ঘটিকার সময় শেখ রাসেল দিবসের মূল অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি সম্প্রচারিত হয়। সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান সমূহ উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডঃ মোঃ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, প্রকৌশলী মোঃ অহিদুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, নলচিড়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, জাইকার প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।


এ ক্যটাগরির আরো খবর..