বরফের টুকরো খেলে কি ক্ষতি হয়?

স্বাস্থ্য ডেস্ক: অনেকে মুখ শুকিয়ে যাওয়া কমাতে বরফের টুকরো চিবান। অনেকে গরমে বরফ খেতে পছন্দ করেন, তবে বেশি বরফের টুকরো চিবানো কি ঠিক?

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

দাঁত

বরফ নিয়মিত চিবালে দাঁতের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এতে দাঁতের অ্যানামেল ক্ষতিগ্রস্ত হয়। এটি পরে দাঁতের ক্ষতি করে।

আয়রনের ঘাটতি

বরফ চিবানো অনেকের ক্ষেত্রে আয়রনের ঘাটতি তৈরি করতে পারে। তাই এ অভ্যাস ত্যাগ করাই ভালো।

বমি

সারাক্ষণ বরফ চিবালে পানিশূন্যতা ও বমি হওয়ার আশঙ্কা থাকে। এ রকম সমস্যা বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অপুষ্টি

বরফ বেশি চিবালে ক্ষুধা কমে যায়। এতে খাওয়া কম হয় এবং এ থেকে অপুষ্টির শিকার হতে পারেন আপনি।

ডায়েট

অনেকে খাবার খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণের জন্য বরফ চিবান। এতে হয়তো ওজন কমে, তবে এ অভ্যাস পরবর্তী সময়ে শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।