× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

বরগুনা পৌরসভার ভোটকেন্দ্রে সংঘর্ষ, ওসিসহ আহত ৫০

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

বরগুনা প্রতিনিধি: উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে বরগুনা পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে। গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রিসাইডিং কর্মকর্তা, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার ভোট গ্রহণ শুরু হওয়ার পরেই সকাল ৯টার দিকে আওয়ামী লীগ প্রার্থী কামরুল আহসান মহারাজের পক্ষে একদল সন্ত্রাসী কেন্দ্রটি দখল করে ভোট কারচুপির চেষ্টা চালায়। এ ঘটনায় সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করে পুলিশ। এদিকে, ভোট দিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ ভোটাররা। উত্তেজিত জনতা ভোটকেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে আহত হন সদর থানার ওসি রিয়াজ হোসেন, প্রিসাইডিং কর্মকর্তা মঞ্জুরুল আলম, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ক্যামেরাম্যান এস এম সিফাতসহ অন্তত ৫০ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১০ রাউন্ড গুলি ও টিয়ার শেল ছুড়তে হয়। এ ছাড়া ঘটনাস্থলে বিজিবি, এপিবিএন ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..