বরগুনায় জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ১০

ননী ভূষণ অধিকারী : বরগুনার  বেতাগী উপজেলার কুমড়াখালি বাজারে পূর্ব শত্রুতার জের ধরে  জমিজমা নিয়ে ব্যাপক সংঘর্ষে  ১০ জন আহত।
২৯ মে রোজ বুধবার মাগরিববাদ এ ঘটনাটি ঘটে। পু্লিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সুত্রে জানা যায় বরগুনা জেলার বেতাগী উপজেলার কুমড়াখালী বাজারে গত কাল রাত্র ৭ টার সময় আলম খন্দকার ওরফে (খাজা আলম) এবং মৃধা বাড়ীর লোকজন এর সাথে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাক বিতণ্ডার এক পর্যায় মারামারি শুরু হয় যা পরিণত হয় রণক্ষেত্রে। রক্তক্ষয়ী এই সংঘর্ষে আহত হয় নাম জানা অজানা কমপক্ষে ১৫ জন। আতাহার,মোতাহার, স্বপন,মিরাজ,হাসান,তোকাব,মাজেদা,খলিল,মালেকা সহ  অজ্ঞাতনামা আরও অনেক আহতরা বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় লোকজনের সহায়তায় চান্দখালী তদন্ত্রকেন্দ্র এবং বেতাগী থানার পুলিশ প্রায় ১ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। এসময় খাজা আলম খন্দকার সহ ৩ জন কে আটক করে পুলিশ। আহতদের প্রথমে বরগুনা সদর হাপাতাল এবং বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে  কর্তব্যরত চিকিৎসক তাদের কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।