× Banner
সর্বশেষ
বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ববি’র সমন্বয়কসহ ১২ জনকে থানায় নিয়েছে পুলিশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
ববি’র সমন্বয়কসহ ১২ জনকে থানায়

সারাদেশে ছাত্রহত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ এবং বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ’ কর্মসূচিতে বাঁধা দিয়েছে পুলিশ। এতে ওই কর্মসূচি পন্ড হয়ে গেছে। সেখান থেকে পুলিশ ১২ জন শিক্ষার্থীকে থানায় নিয়ে গেছে।

শিক্ষার্থীরা জানান, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ‘ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ’ হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দিয়ে সেখানে পুলিশ অবস্থান নেয়। বৃষ্টির কারণে সমাবেশ শুরু করতে দেরি হয়। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গেলে পুলিশ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ববি’র সমন্বয়ক ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার, অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীব, পরিবেশ ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তমাল, ইংরেজি বিভাগের অনিকা সিঁথি, সিবাত আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ, অর্থনীতি বিভাগের শেখ ইমন। অন্যদের নাম জানা যায়নি।

বন্দর থানার ওসি আব্দুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রাখতে ১২ জনকে থানায় আনা হয়েছে। তবে তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..