বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের অর্থ দেবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের অর্থ দেবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

একদিনের বেতনের অর্থ। দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় (স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ।
আজ শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সকল এলাকার বন্যা পীড়িত মানুষদের সহযোগিতার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় (স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণের ০১(এক) দিনের মূল বেতন ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ’ -এ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, দুর্যোগ ও ত্রাণ সচিব বলেন, গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ১৩ জন। আজ এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। দুর্গত এলাকাগুলোতে আমাদের তিন হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন। আর ২১ হাজার ৬৯৫টি গবাদিপশু আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছি।  বন্যাকবলিত ১১টি জেলায় তিন কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মেট্রিকটন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৩৫ লাখ টাকা ও গোখাদ্য বাবদ ৩৫ লাখ টাকা পাঠিয়ে দিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।