× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

সুমন দত্ত

বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি পুরান ঢাকা সাংবাদিক ফোরামের

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

দেশের বন্ধ হওয়া গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম (পিডিএসএফ)। পুরান ঢাকার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন পিডিএসএফ এ দাবি জানান।

গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানান তারা।

বুধবার (৭ আগষ্ট) বিকেলে সংগঠনের জরুরি সভায় নতুন সরকারের কাছে এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাফরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মুস্তাকিম নিবিড়।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুঁই, দপ্তর সম্পাদক সৈয়দ মাহফুজুল হক মুকুল, সহ-প্রচার সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ, আরফিন নিবিড়, জুয়েল খন্দকার, সাব্বির আহমেদ প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমবিরোধী আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে।

এই আইন গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী। এসব কালাকানুন ও স্বৈরশাসনের কবলে পড়ে গণমাধ্যম এখন অস্তিত্বের সংকটে পড়েছে।

তারা বলেন, দৈনিক দিনকাল, আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ মিডিয়া খুলে দিতে হবে। সেই সাথে সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলেরও দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..