× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

নিউজ ডেস্ক

শীঘ্রই উন্মুক্ত করা হচ্ছে ম্যারিজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন সিস্টেম -আইসিটি প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
ম্যারিজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন সিস্টেম

আইসিটি বিভাগের উদ্যোগে ম্যারিজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশনের জন্য অনলাইন সিস্টেম ‘বন্ধন.গভ.বিডি’ শীঘ্রই উন্মুক্ত করা হবে। তিনি বলেন, এ অনলাইন প্ল্যাটফর্ম চালু হলে বাল্যবিবাহ-সহ অনেক সমস্যাই সমাধান হবে। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।

প্রতিমন্ত্রী আজ মহাখালী ব্র্যাক সেন্টার মিলনায়তনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২১ উপলক্ষ্যে ডিজিটাল প্রজন্ম আমাদের প্রজন্ম : বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রযুক্তির ভূমিকা শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে প্রথমেই নারী সমাজের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। চিন্তার মনস্তাত্ত্বিক পরিবর্তন ছাড়া কোনো প্রযুক্তি বা প্রকল্প পরিকল্পনা কাজে লাগবে না।

প্রতিমন্ত্রী আন্তরাকিতা ও ভালোবাসার মাধ্যমে টেকসই প্রযুক্তি কাঠামো সৃষ্টি করে দেশে কন্যাশিশুর প্রতি বৈষম্য প্রশমনে সকলের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার করার শুরুতেই তিনি একজন ছেলের সঙ্গে একজন মেয়েকে ফ্রন্ট ডেস্কে নিয়োগ নিশ্চিত করা হয়েছিল। শেখ হাসিনা কেবল ডিজিটাল বাংলাদেশের রূপকারই নন; তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি।

পলক আরো বলেন, সরকারের মাস্টার প্ল্যানের কারণেই আজকের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে মহামারিতেও ৭০ শতাংশ মানুষ অনলাইনে সংযুক্ত থেকে শিক্ষাকার্যক্রম অব্যাহত রেখেছে।

ব্রাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রামের নির্বাহী পরিচালক আসিফ খানের সভাপতিত্বে সংলাপে অন্যান্যের মাঝে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস শাখার এডিশনাল ডিপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ তবারক উল্লাহ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. নোভা আহমেদ, আইএলও বাংলাদেশ এর ন্যাশনাল স্পেশালিস্ট এন্ড প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিরা সুলতানা, ম্যারেজ রেজিস্ট্রার সমিতির সভাপতি মুহাম্মদ আবদুল ওয়াহেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরিচালক জেন্ডার জাস্টিসের ডাইভারসিটি প্রোগ্রামের পরিচালক নবনিতা চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..