× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বন্দরে বিজিবির জালে ট্রাকে লুকানো উইন্সেরেক্স সিরাপসহ ভারতীয় চালক আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
জালে ট্রাকে লুকানো উইন্সেরেক্স

যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যবাহী ভারতীয় একটি ট্রাকে লুকানো বিপুল পরিমাণ উইন্সেরেক্স (নেশাজাতীয়) সিরাপসহ আব্দুল মন্ডল (৩৫) নামে ট্রাকচালক আটক হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ট্রাকটি।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিজিবির যশোর ব্যাটালিয়নের একটি টহলদল বেনাপোল বিওপির আওতাধীন স্থলবন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ট্রাকচালক আব্দুল মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগা থানার বনগা পূর্বপাড়ার বাসিন্দা মতিয়ার মন্ডলের ছেলে । তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে বেনাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকে লুকিয়ে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, একইদিনে রঘুনাথপুর বিওপির অধিনস্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোন্তাসিম (২৪) নামে আরও এক যুবককে আটক করা হয়। আটক মোন্তাসিম যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ১নং ঘিবা গ্রামের আবু হামজার ছেলে।
এছাড়া বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন মদ, সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গাঁজা, মোবাইল ফোন, শাড়ি ও কসমেটিকস সামগ্রীসহ আরও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবির হিসাবে, জব্দকৃত মাদক ও চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ ২৫০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়। আটককৃত মাদক, চোরাচালানী পণ্য ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..