× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

ডেস্ক

বৃষ্টি -বজ্রসহ বৃষ্টি হবে আগামী দু’দিনেও

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
টানা বৃষ্টি অব্যাহত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। অধিদপ্তরের মতে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে আগামী দু’দিনেও। তবে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, আর শনিবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুক থাকতে পারে। তবে রোববার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নোয়াখালীর হাতিয়ায় সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়াও কিশোরগঞ্জের নিক্‌লিতে ১৮, ঢাকায় ১৬, মাদারীপুর ও ময়মনসিংহে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর রোববার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শীতের বিদায় বেলায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি রাজধানী ঢাকায় সর্বনিম্ন ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..