× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবি, চারজন জীবিত উদ্ধার, নিখোঁজ ১১ জেল

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবি

নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে চার জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে ১১ জন। মঙ্গলবার দুপুরে জীবিত উদ্ধার হওয়া জেলেরা এই তথ্য নিশ্চিত করেছেন।
দূর্ঘটনার কবলে পড়া ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্ধা লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, মঙ্গলবার ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিনে বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে আসে। উদ্ধার হওয়া জেলেরা মঙ্গলবার বিকালে মোবাইলে এই সংবাদ জানান তাকে।
দূর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্ঠা করা যাচ্ছেনা বলে জানান তিনি। নিখোঁজ জেলে  মো: সোহেলের (২২) ভাই মোটরসাইকেল চালক মো: রাসেল জানান, তার ভাইসহ ১৫ জন জেলেকে নিয়ে  ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
 চারজনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। তার ভাইসহ ১১ জন জেলে এখনও নিখোঁজ রয়েছে। হাতিয়ার জাহাজমারা ইউপি চেয়ারম্যান মাসুম বিল্লাহ জানান, দূর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১৩ জেলের মধ্যে ৫ জনের বাড়ী জাহাজমারা আমতলী গ্রামে। অন্য ৮ জনের বাড়ী একই উপজেলার হরনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। সবার বাড়ীতে শোকের মাতাম চলেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, হাতিয়া উপকূল থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১১ জন জেলে নিখোঁজ রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..