× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

বঙ্গবন্ধু সাহিত্য সম্মেলন ২০২১ এ সাংবাদিকতায় সম্মাননা পেলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি হিমেল

Kishori
হালনাগাদ: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Bangabandhu-Literature-award.jpg

ষ্টাফ রিপোর্টারঃ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় নবীন-প্রবীণ কবি,সাংবাদিক -সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলছে জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ৩১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায়  সেগুনবাগিচায় শিশুকল্যাণ পরিষদের হলে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল ‘বঙ্গবন্ধু সাহিত্য সম্মেলন-২০২১’।
অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড. শামীমা আক্তার খানম এমপি। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের কার্যকরি সভাপতি সাধনা দাস গুপ্তা।  ১৫ আগস্টের শহীদ পরিবারের কৃতিসন্তান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবি আবুল বাসার সেরনিয়াবাদ এর সভাপতিত্বে এবং প্রতিষ্টাতা সাধারন সম্পাদক জালাল খান ইউসুফির পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক সিরাজুল ফরিদ, প্লানচেট লেখক কাপ্তান নূর, কবি সায়েজ বদরুল, ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক সৈয়দ রোকন উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. আতিয়ার রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ তাঁতী লীগের সংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী। অনুষ্টানে বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় লুৎফর রহমান রিটন (শিশুসাহিত্য), সৈয়দা জোহরা আলাউদ্দিন, (প্রবন্ধ), সুফিয়া বেগম (গবেষণা), মির্জা গোলাম সারোয়ার (প্রবন্ধ), ইমরুল ইউসুফ (শিশুসাহিত্য),উত্তম কুমার পাল হিমেল (সাংবাদিকতা)সুমন্ত রায় (প্রবন্ধ), উত্তম কুমার চৌধুরী (কবিতা), ইসমত আরা খান মুক্তা (কবিতা),সেলিনা শেলী (কবিতা)।


এ ক্যটাগরির আরো খবর..