বঙ্গবন্ধু শিক্ষাবীমা সুবিধা পাবে ৫০ হাজার শিক্ষার্থী -প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শিক্ষাবীমা সুবিধা পাবে ৫০ হাজার শিক্ষার্থী -প্রধানমন্ত্রী

বীমা সুবিধার আওতায় শিক্ষার্থীদের এবছর থেকে পাইলট ভিত্তিতে বঙ্গবন্ধু শিক্ষাবীমা চালু করেছে। প্রাথমিকভাবে ৫০ হাজার শিক্ষার্থী বীমা সুবিধা পাবেন। এই খাতের দুর্নীতি ও প্রতারণা বন্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

৪ জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শিক্ষা বীমার সনদ তুলে দেন অর্থমন্ত্রী। বিশেষ অবদানের সম্মাননাও তুলে দেয়া হয় ৪ কৃতিজনকে। এ সময়, দেশে স্বাস্থ্য বীমা আরো ব্যাপকভাবে চালু করা উচিত বলেও জানান শেখ হাসিনা।

দুর্নীতির কারণে সত্যিকার ক্ষতিগ্রস্তরা যাতে বীমা সুবিধা থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বীমার সুফল নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশ এখনো পিছিয়েই রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বীমার ওপর মানুষের আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। প্রয়োজন স্বাস্থ্যবীমা চালু করা। বীমা দাবি নিষ্পন্ন বিষয়ক বিশেষজ্ঞ বা অ্যাকচুয়ারি তৈরি করতে উচ্চশিক্ষার জন্য সরকার শিক্ষার্থীদের বিশেষ উদ্যোগে যুক্তরাজ্যে পাঠাবে বলে জানান প্রধানমন্ত্রী।

‘মুজিববর্ষের অঙ্গীকার, ‘বীমা হোক সবার’ প্রতিপাদ্যে দেশে দ্বিতীয় বারের মতো উদযাপন হচ্ছে জাতীয় বীমা দিবস। বর্তমান বাস্তবতায় বীমা শিল্পকে প্রযুক্তির মাধ্যমে আরো গ্রাহকবান্ধব করে তোলার আহ্বান জানান শেখ হাসিনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।