আগৈলঝাড়া প্রতিনিধিঃ ”মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকালে শহীদ সুশান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেমের সভাপতিত্বে জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার, বীমা কর্মকর্তা এইচএম মনিরুজ্জামান, সুভাষ চন্দ্র সরকারসহ প্রমুখ।




