× Banner
সর্বশেষ
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেক্স

বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফরমে যুক্ত হয়ে বাপার্ডের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ড গোপালগঞ্জের কোটালীপাড়া প্রান্তে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বাপার্ডের মহাপরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২৩৭ কোটি টাকা ব্যয়ে কোটালীপাড়ায় ৪০ একর জমির ওপর আধুনিক সুবিধাসংবলিত বাপার্ড বাস্তবায়ন করেছে।

বাপার্ড প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখাবে।

এ ছাড়া ফসল উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র, কুটির শিল্প স্থাপনসহ কর্মসংস্থানের ব্যবস্থা করে বাপার্ড পশ্চাৎপদ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ক্ষুধা, দারিদ্র্যতা চিরতরে দূর করবে।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখবে বাপার্ড।


এ ক্যটাগরির আরো খবর..