বঙ্গবন্ধু এবং মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতি স্মারক বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দেয়ার আহ্বান

বঙ্গবন্ধু এবং মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতি স্মারক বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দেয়ার আহ্বান

ঢাকা, ১৩ মাঘ (২৭ জানুয়ারি): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংগ্রহে থাকা জাতির পিতার জীবন ও কর্ম, জাতির পিতার পরিবার এবং মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি স্মারক স্থায়ীভাবে সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভ উদ্যোগ গ্রহণ করেছে।

জাতির পিতার শৈশব, কৈশোর, ছাত্রজীবন ও রাজনৈতিক জীবনের স্মৃতিবাহী যে কোন ধরনের স্থিরচিত্র, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, সংবাদচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, অডিও ও ভিডিওচিত্র, বিরল স্থিরচিত্র সংবলিত পুস্তক/ম্যাগাজিন/পত্রিকা/অ্যালবাম, মুক্তিযুদ্ধভিত্তিক যে কোন ধরনের অডিওভিডিও চিত্রের মূলকপি বা অনুলিপি এর হার্ডকপি/সফ্‌টকপি আগামী ২৬ মে মার্চ, ২০২১ এর মধ্যে মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, এফ, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা১২০৭ এই ঠিকানায় সরাসরি অথবা bfarchivebd@gmail.com/dg@bfa.gov.bd মেইলে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত যোগাযোগ: ফোন০২৫৮১৫৭৯৮৪, মোবাইল: ০১৭৬৬৫৬৩২০, ০১৫৫২৬৪২৮২৮।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।