ঝালকাঠি প্রতিনিধিঃ হানাদার মুক্ত দিবস উপলক্ষে ঝালকাঠিতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়।
জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে সমাবেশে মুক্তিযোদ্ধারা ৮ ডিসেম্বর ঝালকাঠি মুক্তদিবসের স্মৃতি চারণ করেন। জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ এতে উপস্থিত ছিলেন।




