ঝালকাঠি প্রতিনিধিঃ বিজয় টিভি, দৈনিক আমার দিন ও ডেইলী ইন্ডাষ্ট্রি’র ঝালকাঠি জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুলকে বিএমএসএফ এর ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। ৬ ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনের কোর্ট রোডস্থ কার্যালয়ে সাংগঠনিক সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ এর ঝালকাঠি জেলা সভাপতি আজমীর হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, জেলা সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, যুগ্ম-সম্পাদক এইচএম বাদল, দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান, কোষাধ্যক্ষ এইচএম গিয়াম উদ্দিন, প্রচার সম্পাদক রুহুল আমিন রুবেল, সাংবাদিক আব্দুল মান্নান তাওহিদ, মো: রাজু খান, দি নিউজ প্রতিনিধি সুতির্থ বড়াল ও খায়রুল ইসলাম প্রমুখ।
সভায় গত ১ ডিসেম্বরের বিজয় শোভাযাত্রা ও সাংবাদিকদের ১৪ দফা দাবীর পক্ষে জনমত গঠন কর্মসূচী সফলভাবে সম্পন্ন করতে সহয়তা করায় কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম পাইলট, সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, এসএম রেজাউল করিম, বরিশাল জেলা কমিটির আহবায়ক কাজী মিরাজ সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।




