জামায়াত যা বলে তা ধর্ম নয়: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধিঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যারা রাজনৈতিক দল করে ক্ষমতায় আসতে ধর্ম প্রচারের কথা বলেন, তাদের মত মোনাফেক আর নেই। জামায়াত যা বলে তা ইসলামের ধর্ম নয়। ধর্মের নামে যারা মিথ্যাচার করছে, যারা অপব্যবহার করছে দেশের জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে বলেন মন্ত্রী।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার রাতে ঝালকাঠি কেন্দ্রিয় ঈদ গা প্রাঙ্গনে আলোচনা ও মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুণ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে মাহফিলে জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। কয়েক হাজার মুসল্লী মাহফিলে অংশ্রগহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।