× Banner
সর্বশেষ
হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংককে ঋণ পেতে যেসব শর্ত দিল বিশ্বব্যাংক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশ ব্যাংককে ঋণ পেতে যেসব শর্ত দিল বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক থেকে নীতি সহায়তার জন্য ১ বিলিয়ন ডলার ঋণ পেতে হলে চারটি শর্ত পালন করতে হবে বাংলাদেশ ব্যাংকে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট দফতরের সাথে বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানায় দাদা সংস্থাটি।

পরে সাংবাদিকদের এ সব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।

তিনি বলেন, বিশ্বব্যাংক থেকে নীতি সহায়তার জন্য ১ বিলিয়ন ডলার ঋণ পেতে হলে চারটি শর্ত পালন করতে হবে বাংলাদেশ ব্যাংকে। এর মধ্যে প্রথম শর্ত বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও সুবিধা ভোগীদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে হবে বাংলাদেশ ব্যাংকে।

এরপরে রয়েছে আন্তর্জাতিক মান অনুযায়ী খেলাপি দিনের সংজ্ঞা তৈরি করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকে আলাদা সুনির্দিষ্ট বিভাগ তৈরি করতে হবে। ব্যাংকগুলোর সম্পদের মান প্রতিষ্ঠানের কার্য পরিধি ঠিক করে প্রকাশ করতে হবে। এ শর্তগুলো পূরণ করতে পারলে আগামী ডিসেম্বরে ১বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের এ মুখপাত্র।


এ ক্যটাগরির আরো খবর..