বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ই-পোস্টার প্রকাশিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ই-পোস্টার প্রকাশিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আগামী ১০ জানুয়ারি ২০২১ তারিখ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে তিনটি বিশেষ ডিজাইনের ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

পোস্টারগুলোর পৃথক তিনটি শিরোনাম হলো : ‘১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস : মুক্ত স্বদেশে বিজয়ের মহানায়ক’, ’10 JANUARY HOMECOMING DAY OF BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN THE PEOPLE’S HERO’ এবং ‘১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির শ্রদ্ধা।’

প্রকাশিত ই-পোস্টারগুলো ইলেক্ট্রনিক, প্রিন্ট, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।