মেহেরপুরে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মেহের আমজাদ, মেহেরপুর (১৪-০২-১৮)ঃ  মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিসিবির ব্যবস্থপনায় প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে.এম. আতাউল হাকিম লাল মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রিকেট দলের কোচ হাসানুজ্জামান হিলোন।

টুর্নামেন্টে মেহেরপুরের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করছেন। এর আগে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে.এম.আতাউল হাকিম লাল মিয়া খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী খেলায় মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে অল আউট হয়ে ২৬৭ রান সংগ্রহ করে এবং দলের পক্ষে সর্বোচ্চ ১১৮ রান করে সেলিম। এর জবাবে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২২ ওভার ২ বলে ৯১ রান করে অল আউট হয়ে যায়। মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় ১৭৬ রানে জয়লাভ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।