নাটোরে অবিরাম বৃষ্টিতে নলডাঙ্গা বারনই নদীতে ভাঙ্গন; ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

নাটোরে অবিরাম বৃষ্টিতে নলডাঙ্গা বারনই নদীতে ভাঙ্গন; ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

গত কয়েকদিনের থেমে থেমে ও বৃহস্পতিবার ভোর থেকে অবিরাম বৃষ্টির কারনে নাটোরের নলডাঙ্গা উপজেলায় বারনই নদী ভাঙ্গনের কবলে পড়েছে। ফলে ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। টানা বৃষ্টিতে একরাতে নলডাঙ্গা বারনই নদীর উপর রেলওয়ে ব্রীজ পয়েন্টে ৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বরনই নদীর পানি ব্রীজ এর নিচে ১৪০ সেন্টিমিটার বিপদসীমায় প্রবাহিত হচ্ছে।

এদিকে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের শ্যামনগর ও পিেরুল এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদীর ধারে পাকা রাস্তা এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে পড়তে দেখা গেছে।
এলাকাবাসী অভিযোগ করছে শ্যামনগরের এই স্থানে মাঝে মধ্যে বালির বস্তা ফেলে ও বাঁশের বেঁড়া দিয়ে পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ বাঁধের ভাঙ্ন ঠেকাতে চেষ্টা করে। কিন্তু এপর্যন্ত স্থায়ীভাবে কার্যকরী কোন পদক্ষেপ নেননি।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান একরামুল হক বলেন, আমি বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে নাটোর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে বাঁধ এলাকা পরিদর্শন করেছি। নাটোর পানি উন্নয়ন কতৃপক্ষ জিও ব্যাগ ফেলে বরনঔ নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় কাজ করবেন এবং উপজেলা এলজিইডি বিভাগ বাঁধ সংলঘ্ন ক্ষতিগ্রস্ত পাকা সড়ক সংস্কার করার দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন।
এদিকে গতি বুধ ও বৃহস্পতিবার দু’দিনের টানা বর্ষনের ফলে নলডাঙ্গা উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘর থেকে বের হতে পারছে না খেটে খাওয়া মানুষগুলো। একদিকে কর্মহীন হয়ে অনাহারে, অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে শ্রমজীবী মানুষদের অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে পড়তে দেখে বন্যার প্লাবনে ভেসে ঘরবাড়ি হারনোর আতংকে রয়েছেন। এলাকাবাসী অতি দ্রুত এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও রাস্তা সংস্কারে যথাযথ কতৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।