× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ঢাকা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আইন সচিবের শ্রদ্ধা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
বঙ্গবন্ধুর সমাধিতে আইন সচিবে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। গতকাল তিনি আইন ও বিচার বিভাগের সচিব পদে যোগদান করেন। এর আগে একই বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সড়ক পথে আজ টুঙ্গিপাড়ায় পৌঁছে আইন সচিব জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, আইন ও বিচার বিভাগের উপসচিব ড. শেখ গোলাম মাহবুব, শেখ হুমায়ুন কবীর, ড. একেএম এমদাদুল হক, এস. মোহাম্মদ আলী ও আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ, উপসলিসিটর কাজী শহিদুল ইসলাম ও নুসরাত জাহান, সচিবের একান্ত সচিব এসএম মাসুদ পারভেজসহ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..