আ.ন.ম. আফজাল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি(১ আগস্ট ২০১৮): স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ দিবস ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত।
আজ ১ লা আগস্ট বুধবার সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রসাশনের আহবানে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সফিউজ্জান ভুইয়া।
সভায় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি), জনাব আলপনা ইয়াসমীন, উপজেলা নির্বাহী প্রকৌশলী জনাব আলী হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ মন্ডল, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ সাংবাদিকসহ উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য ভাবে পালনের বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়।





