× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের ইমাম আখ্যা

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ আর সবাই বিভিন্ন কাতারের মোকাব্বির। বিএনপিতে যোগ দেয়া মুক্তিযোদ্ধারাও জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছেন। বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের ইমাম আখ্যা দিয়ে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘ঐ মহামানব আসে’শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ আয়োজিত  অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করেন।

তথ্যমন্ত্রী বলেন,  “বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধের ইমাম। জিয়াসহ আর সবাই ছিলেন মোকাব্বির। তারা কখনো ইমাম নন, তারা ইমামের পেছনে বিভিন্ন কাতারে কেবল আওয়াজ তোলেন। ইতিহাসবিকৃতি করে মোকাব্বিরদের ইমাম বানানোর কোনো অপচেষ্টাই সফল হবে না।”

বাংলাদেশের জনগণ ‘জয় বাংলা’ বলে বঙ্গবন্ধুর নামে একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে উল্লেখ করে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, “বিএনপিতে যোগ দেয়া মুক্তিযোদ্ধারাও জয় বাংলা বলে বঙ্গবন্ধুর নামেই একাত্তরে যুদ্ধ করেছেন।”

বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক আবুল খায়ের।

এর আগে বিজয়নগরে হোটেল ৭১ বলরুমে মাসিক সাহিত্য পত্রিকা ‘সময়ের কথা’ আয়োজিত নরসিংদী জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মুক্তিযোদ্ধাদের যারা সম্মান দেয় না,  তারাও রাজাকারদের মতো অপরাধী।


এ ক্যটাগরির আরো খবর..