× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

বগুড়ায় ৩দিন ব্যাপী কবি সম্মেলন উদ্বোধন

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

দীপক সরকার, বগুড়া প্রতিনিধি:  সকাল থেকেই প্রকৃতির বিরাগভাজনে ঠান্ডার অনুভূতি। কুয়াশার চাদরে অনেকটা ঢাকা পড়েছিল সকালটা। প্রকৃতির বিরাগের বাঁধা দমাতে পারেনি কবি ও সাহিত্যকর্মীদের । তাইতো অন্তর ও বাহিরের দুটি আলাদা জগৎ এককরতে মনের সমস্ত অনুভূতি, আবেগ ও ভালোবাসা দিনে সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ করে তোলে সমবেত কবি ও লেখকরা।

বগুড়া লেখক চক্রের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার থেকে তিনদিনব্যাপী জেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২টায় ৩দিন ব্যাপী কবিদের নিয়ে এই মহাসম্মেলনের শুভ উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম।

২০ ডিসেম্বর ১১ টায় বাচিক শিল্পী অলোক পালের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে কবি সম্মেলেন উদ্বোধনী পর্ব শুরু হলেও পরে আনন্দ পদযাত্রার মাধ্যমে প্রথম দিনের সমাপ্তি ঘটে।

কবি ও প্রাবন্ধিক মুহাম্মাদ শহীদুল্লাহের সভাপতিত্বে কবি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ।
শিশু সংগঠক পলাশ খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কবি ও সম্পাদক মাহমুদ কামাল, বগুড়ার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আনোয়ার মল্লিক, কবি মাকিদ হায়দার, বিভাগীয় সমবায় কর্মকর্তা গোলাম সারওয়ার, প্রাবন্ধিক বজলুল করিম বাহার, শোয়েব শাহরিয়ার বক্তব্য রাখেন। এছাড়াও বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, কবি শিবলী মোত্তাদির, জিএম সজল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কবি সম্মেলনে ইসলাম রফিকের সম্পাদিত ‘‘ ঈক্ষুণ” লিটলম্যাগের মোড়ক উম্মোচন করেন অতিথি ও কবিরা।

২য় পর্বে ‘বাংলা ছোটগল্পের বাঁকদল: সাতচল্লিশ থেকে ষাট’ প্রতিপাদ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৫ টায় বগুড়া লেখকচক্র পুরস্কার প্রাপ্ত কবিদের কথা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় শুভেচ্ছা বক্তব্য, আবৃত্তি, কথা ও কবিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম দিনের সমাপ্ত ঘোষণা হয়।

আগামী ২২ ডিসেম্বর রোববার বেহুলার বাসর ঘর ও মহাস্থানগড়ে কবিতা ভ্রমণের মাধ্যমে সম্মেলন শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..