× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে ফরচুন জুতার কারখানার শ্রমিকদের বিক্ষোভ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
জুতার কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বরিশাল নগরীর কাউনিয়ার বিসিকের ফরচুর জুতার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ নিয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর থেকে বরিশাল বিসিক এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারা পেটের দায়ে ফরচুন জুতার কারখানায় কাজ করছেন। কিন্তু এখানে দুইমাস ধরে তাদের বেতন দেয়া হচ্ছে না। পাশাপাশি ওভারটাইম করলেও তার মজুরি দেয়া হয়না। এনিয়ে বেশ কিছুদিন ধরে অসন্তোষ দেখা দেয়। যার প্রেক্ষিতে এক সুপারভাইজার বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে এক শ্রমিককে মারধর করে। এ খবর ছড়িয়ে পরলে কারখানার সকল শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

স্থানীয়রা জানিয়েছেন, ফরচুন সুজ লিমিটেড ও একই মালিকের প্রিমিয়ার ফুট ওয়ার লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এসময় সুপারভাইজাররা শ্রমিকদের দমাতে চেষ্টা করলে দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে ফরচুন সুজ লিমিটেডের মালিকানাধীন প্রিমিয়ার ফুট ওয়ার লিমিটেডের কারখানার গেটে হামলা চালায় শ্রমিকরা। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বেলা এগারোটা থেকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে। এসময় কারখানার সুপারভাইজারদের সাথে শ্রমিকদের হাতাহাতির ঘটনার একপর্যায়ে শ্রমিকরা কারখানার গেট ভাঙচুরের চেষ্টা চালায়। পরে ফরচুন সুজ কারখানার মালিক মো. মিজানুর রহমান বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকরা শান্ত হন। ওসি আরও জানান, ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..