× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

ফ্রান্সে ইংরেজ-রুশ ফুটবল সমর্থকদের মারামারি

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সে ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন ব্রিটিশ নাগরিক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। ইউরো ফুটবল ২০১৬ চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচের আগে ও পরে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সহিংসতা ঘটেছে।

আর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফ্রান্সের মার্সেই শহরে ফুটবল সমর্থকদের মধ্যে সংঘটিত এই সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ ঘটনায় তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

তিন দিন আগে থেকেই মার্সেই শহরের চলছিল ফুটবল সমর্থকদের মাঝে সংঘাত। ইংল্যান্ড রাশিয়া ম্যাচ শুরুর আগে ওল্ড পোর্ট এলাকায় দুপক্ষের মারামারি থামাতে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে।

এসব চলছিল মাঠের বাইরেই। তবে ইংল্যান্ডের সাথে খেলা শেষ হওয়ার পর রাশিয়ার সমর্থকরা ইংল্যান্ড দলের সমর্থকদের ওপর হামলা চালায় স্টেডিয়ামের ভেতরেই।নাইস শহরেও দুই পক্ষের মধ্যে মারামারি চলছে বলে খবর আসছে।

পুলিশ বলছে, বেশ কজন আহত তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর । তাদের একজন ব্রিটিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলার সময় রাশিয়ার সমর্থকরা আগুনের পিণ্ড ছুড়তে থাকে এবং তাদের কেউ কেউ দুপক্ষের মধ্যকারর বিভাজনমূলক বেষ্টনীর ওপর উঠে পড়ে।

এসময় আতঙ্কিত হয়ে পড়তে দেখা যায় ইংলিশ সমর্থকদের। বিবিসির স্পোর্টস এডিটর ড্যান রোয়ান এক টুইটে লিখেছেন, এটি উয়েফার জন্য বিরাট এক প্রশ্ন। এ ধরনের জিনিসপত্র নিয়ে ভেতরে ঢুকল কিভাবে লোকজন?”

রাশিয়া ও ইংল্যান্ডের সমর্থকদের সাথে সাথে ফরাসি ফুটবল সমর্থকরাও এই সংঘাতে জড়িয়ে পড়ে। যদিও সমর্থকদের বিশাল অংশই শান্ত ছিল কিন্তু স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা চলছিলই।

উয়েফা কর্তৃপক্ষ বলছে, যারা এ ধরনের আচরণ করতে পারে ফুটবলের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ইংল্যান্ড দলের সমর্থকদের আচরণ ছিল লজ্জাজনক। পুলিশ এ ঘটনায় অন্তত ছয়জনকে গ্রেপ্তার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..