× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ফ্রান্সের মাটিতে ইউরো জয়ে আশাবাদী স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান

admin
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০১৬

ঢাকা: ১০ জুন থেকে শুরু হচ্ছে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নসশিপ। ফ্রান্সের মাটিতে অনুষ্ঠিত এবারের আসরে স্বাগতিকদের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে বলে জানান দলটির স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান। তবে তিনি মনে করেন শিরোপা জিততে হলে তাদের ভাগ্যেরও প্রয়োজন।

দিদিয়ের দেশাম্পের অধীনে ফ্রান্স দলে বাড়তি অনুপ্রেরণা যোগাবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলা অ্যাতলেটিকো মাদ্রিদের এ তারকা। আর জাতীয় দলের তার সতীর্থদের ভালো খেলার ব্যাপারেও তিনি আশাবাদী।

গ্রিজম্যান বলেন, ‘আমাদের দলে দুর্দান্ত কিছু ফুটবলার রয়েছে যা আমাদের দলকে অসাধারণ করে তুলেছে। সুতরাং আমি মনে করি এই দল নিয়ে আমাদের শিরোপ জয় সম্ভব। তবে আমাদের আরও শক্তিশালী হতে হবে। প্রথমত আমাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিততে হবে। পরে কি হয় দেখা যাবে।

তিনি আরও বলেন, আমাদের দলের পরিবেশ এখন দারুণ। আমরা ড্রেসিং রুমে প্রচুর মজা করি। আর মাঠেও এটি বজায় থাকবে। খেলায় আমরা নিজেদের শতভাগই দেওয়ার চেষ্টা করবো।

ইউরোতে গ্রুপ এ’তে লড়বে ফ্রান্স। যেখানে লা ব্লুজরা প্রতিপক্ষ হিসেবে পাবে রোমানিয়া, আলবেনিয়া ও সুইজারল্যান্ডকে। ১০ জুন স্তাদে ডি ফ্রান্সে রোমানিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দলটি।


এ ক্যটাগরির আরো খবর..