× Banner
সর্বশেষ
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক

খুলনার দাকোপে ফোন করে ডেকে জবাই করে হত্যা সুব্রত মন্ডলকে

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

খুলনার দাকোপ উপজেলার বানিশান্তায় সুব্রত মন্ডল (৩০) এক যুবককে গলাকেটে হত্যা করেছে কে বা কারা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বানিশান্তা হাওয়া বিদ্যুৎ কেন্দ্রের পাশের মধ্যবিল এলাকায় ওই যুবকের জবাই করা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

সুব্রত পেশায় একজন মোটরসাইকেল চালক। বানিশান্তা ইউনিয়নের পশ্চিম ঢাংমারী গ্রামের হৃদয় মন্ডলের পুত্র সুব্রত।

নিহতের স্ত্রী মাধবী মন্ডল বলেন, রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাজারে তাঁদের নিজস্ব মুদি দোকানে বসে ছিল। রাত সাড়ে নয়টার দিকে তাঁর ব্যবহৃত মুঠোফোনে কে বা কারা কল করে। কথা শেষে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। রাত হলেও বাসায় না ফিরলে তার মোবাইলে কল করলে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান মিলেনি।

নিহত সুব্রত মন্ডলের বন্ধু নাজিম সরদার জানান, রাতে এক সঙ্গে দোকোনে ছিলাম। সুব্রতর মুঠোফোনে কল আসলে কথা শেষে সে বেরিয়ে যায়, আমরাও বাড়িতে চলে আসি। এরপর রাত ১২টার দিকে সুব্রতর বাবা ফোনে বলে তাকে পাওয়া যাচ্ছে না। পরে খোঁজাখুজি করে সন্ধান না পেলেও রাত দুইটার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি মধ্যবিল এলাকায় পাওয়া যায়। তারপর ভোর পাঁচটার দিকে একই স্থানে সুব্রতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে সুব্রতের মরদেহ উদ্ধার কার্যক্রমে যায় দাকোপ থানা পুলিশ। কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে পারছেন না কেউ। তবে নিহত সুব্রত পরিবার তাঁর হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইন চার্জ মোঃ শফিকুল ইসলাম চৌধুরী মুঠোফোনে এ বিষয়ে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় তাঁর গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি আরও জানান,অপরাধীদের খুজে বের করে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির আওতায় আনা হবে।

সুব্রতের পরিজনেরা বলছে, পুলিশ চাইলে খুনিকে খুজে পাওয়া খুবই সহজ। তার মোবাইল ট্রাক করলে রহস্য বেরিয়ে আসবে। তাই আমরা প্রসাশনের কাছে করজোড়ে সহায়তা চাইছি।


এ ক্যটাগরির আরো খবর..