× Banner
সর্বশেষ
বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

ফেসবুক-টুইটারে চীনাদের হাজার ভুয়া অ্যাকাউন্ট বন্ধ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট খুলে হংকংয়ের চলমান বিক্ষোভ নিয়ে ভুল তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে গতকাল সোমবার থেকে চীনের বিরুদ্ধে অভিযানে নেমেছে ফেসবুক ও টুইটার। তারা বলছে, হংকংয়ের বিক্ষোভ নিয়ে গুজব ছাড়াচ্ছে অ্যাকাউন্টগুলো, আর সেইসঙ্গে যোগ দিয়ে চীনা সরকারও। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে টুইটার থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রায় এক হাজার চীনা টুইটার অ্যাকাউন্ট বন্ধ করেছে তারা। সেইসঙ্গে রাষ্ট্রায়ত্ত মিডিয়া সংস্থাগুলোর বিভিন্ন বিজ্ঞাপনও নিষিদ্ধ করা হয়েছে। তারা বলছে, ‘রাষ্ট্রীয় মদদে ওই বিজ্ঞাপনগুলোর মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল।’

টুইটারের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ৯৩৬টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তারা। তবে আরো অসংখ্য অ্যাকাউন্ট থেকে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলেও জানায় টুইটার।

টুইটার আরো বলছে, ‘পুরো বিষয়টি রাষ্ট্র সমর্থিত, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।’

অন্যদিকে ফেসবুক বলছে, তারা পাঁচটি ফেসবুক অ্যাকাউন্ট, সাতটি পেজ ও তিনটি গ্রুপ বন্ধ করে দিয়েছে। ভুয়া অ্যাকাউন্টসহ ওই অ্যাকাউন্টগুলো হংকং বিক্ষোভ নিয়ে বিভিন্ন অপকৌশল চালাচ্ছিল বলেও জানানো হয়।

ফেসবুকের সাইবার সিকিউরিটি পলিসির প্রধান নাথানিয়েল গ্লাইচার বলেছেন, ‘ওই অ্যাকাউন্টগুলো হংকংয়ের বিক্ষোভ নিয়ে স্থানীয় রাজনৈতিক সংবাদসহ বিভিন্ন বিষয় পোস্ট করছিল।’

নাথানিয়েল আরো বলেন, ‘ওই অ্যাকাউন্টগুলো যাঁরা চালাচ্ছিলেন, তাঁরা নিজেদের পরিচয় গোপন রাখছিলেন। তাঁদের সঙ্গে চীনা সরকারের সংযোগ পাওয়া গেছে।’

যেকোনো সন্দেহভাজন অপরাধীকে চীন সরকারের হাতে তুলে দেওয়ার একটি প্রত্যর্পণ বিল নিয়ে গত এপ্রিলে হংকংয়ে বিক্ষোভ শুরু হয়। এ বিল বাস্তবায়ন হলে হংকংয়ের আইনি স্বাধীনতায় চীন হস্তক্ষেপ করার সুযোগ পাবে এবং যেকোনো সরকারবিরোধী কর্মকাণ্ড দমনের হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করা হবে বলে সমালোচকরা আশঙ্কা প্রকাশ করেন।

এর পর থেকেই হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ আরো বেগবান হয়। একপর্যায়ে বিতর্কিত প্রত্যর্পণ বিলটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে হংকং প্রশাসন। কিন্তু তাতেও না দমে বিক্ষোভকারীরা দাবি করেন, বিলটি স্থায়ীভাবে বাতিল করতে হবে। আন্দোলনকারীরা আরো দাবি করেন, হংকংবাসীর পূর্ণাঙ্গ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে এবং বিক্ষোভকারীদের ওপর পুলিশি নিপীড়নের নিরপেক্ষ তদন্ত করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..