× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

ফেসবুক খুলে দেওয়া হলো

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্ট: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অবশেষে খুলে দেওয়া হলো। তবে হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বন্ধ থাকা মোবাইল অ্যাপগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের সবুজ সংকেত পাওয়ার পরপরই ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ফেসবুক খোলার ব্যাপারে এইমাত্র সরকারের নির্দেশনা পেয়েছি। জনগণের জন্য ফেসবুক খুলে দিচ্ছি।’

পরে তিনি সাংবাদিকদের সামনেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে ফোন করে এখনই ফেসবুক খুলে দেওয়ার নির্দেশ দেন। তবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।’

তিনি আরো বলেন, ফেসবুক বন্ধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে অনেক কষ্ট পোহাতে হয়েছে।

প্রতিমন্ত্রীর ঘোষণার পরপরই এ ব্যাপারে বিটিআরসির সচিব সারোয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমাদের চেয়ারম্যান সচিবালয়ে আছেন। তিনি এলেই ফেসবুক খুলে দেওয়া হবে।’

প্রতিমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণ পরেই জনগণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুলতে পেরেছেন। স্ট্যাটাস দিয়ে অনেকেই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার। দুটি আলাদা নির্দেশনায় এসব মাধ্যম বন্ধ করে বিটিআরসি।

নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে এ নির্দেশনা জারি করা হয় বলে বিটিআরসির কর্মকর্তারা জানান। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

ওই দিন দুপুরে প্রথম নির্দেশনায় ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দেয় বিটিআরসি। পরে আরেকটি নির্দেশনায় লাইন, ট্যাংগো, হ্যাংআউটসহ আরও কয়েকটি মাধ্যম বন্ধের কথা জানানো হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..