× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে খুঁজে পেলো নিখোঁজ সভ্য রানীর পরিবার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
খুঁজে পেলো নিখোঁজ সভ্য রানীর পরিবার

পঁচাত্তর বছর বয়সী মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা সভ্য রানী বিশ্বাস মেয়ে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা তাকে হন্যে হয়ে খুঁজে কোথাও পাচ্ছিলেন না। এভাবেই কেটে যায় ৪০ দিন।

অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যানে নিখোঁজ বৃদ্ধাকে খুঁজে পেয়েছেন তার পরিবারের সদস্যরা। বৃদ্ধা সভ্য রানী বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের জানকী নাথ বিশ্বাসের স্ত্রী।

জানা গেছে, প্রায় দেড় মাস পূর্বে উপজেলার পাশর্^বর্তি গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকীর চর এলাকার ব্রীজের পাশে বসে অজ্ঞাতনামা বৃদ্ধা কান্নাকাটি করছিলো। তিনি নাম-পরিচয় বলতে না পারায় স্থানীয় যুবকরা তাকে টরকী বন্দর ট্রাষ্ট ওলড এজ এন্ড কেয়ার হোম নামের একটি বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন। সেখানেই গত ৪০ দিন পরম যতেœ পালিত ছিলেন ওই বৃদ্ধা। বৃদ্ধশ্রমের সদস্যরা দীর্ঘদিন ওই নারীর পরিচয় খুঁজে ব্যর্থ হন।
এনিয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে আশ্রমের প্রতিষ্ঠাতা সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন অজ্ঞাত ওই বৃদ্ধার ছবি ও ভিডিও দিয়ে পরিচয় পেতে ফেসবুকে একটি পোস্ট করেন। যা ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের নজরে আসে। পরবর্তীতে বুধবার বিকেলে ওই বৃদ্ধার ছেলে এসে আশ্রম থেকে রাতে তার বৃদ্ধা মাকে বাড়িতে নিয়ে আসে।

বৃদ্ধার ছেলে গৌরঙ্গ বিশ্বাস জানিয়েছেন, গত ৪০ দিন পূর্বে আমার মানসিক ভারসাম্যহীন মা আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামের আমার বোনের বাড়ি থেকে হারিয়ে যায়। তাকে একাধিক জায়গায় খুঁজেও পাচ্ছিলাম না। মঙ্গলবার রাতে ফেসবুকের মাধ্যমে জানতে পারি আমার মা টরকীর একটি আশ্রমে আছেন। পরবর্তীতে আশ্রম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বুধবার রাতে (১২ নভেম্বর) তাকে বাসায় নিয়ে আসি। মাকে ফিরে পাওয়ায় তিনি (বৃদ্ধার ছেলে) আশ্রম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অশ্রমের ম্যানেজার জাহিদ হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ওই বৃদ্ধা মাকে উদ্ধারের পর থানায় জিডি করে আশ্রমে নিয়ে আসি। এই ৪০ দিন তিনি আমাদের এখানে ছিলেন। তার পরিচয় খুঁজে পেতে আশ্রমের প্রতিষ্ঠাতা ফেসবুকে পোষ্ট করেন। ওই পোষ্টটি নিখোঁজ বৃদ্ধার স্বজনরা দেখে তাকে আশ্রম থেকে বাসায় নিয়ে যেতে আসলে সকল প্রকৃয়ার পর বৃদ্ধাকে তার ছেলে কাছে তুলে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..