× Banner
সর্বশেষ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ

নোয়াখালী প্রতিনিধি

ফের নোয়াখালীতে স্কুল ছাত্রীর উপর হামলা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
গৃহপরিচারিকার লাশ উদ্ধার

নোয়াখালীর সদর উপজেলায় ফের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীর ওপর হামলার হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে,আঘাত ততো গুরুত্বর নয়।  হামলার শিকার স্কুলছাত্রীর নাম রাবেয়া বসরী (১৫) সে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুরের আলী হোসেনের মেয়ে এবং নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে রাবেয়া বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেয়। সে হরিনারায়ণপুর মহল্লায় পৌঁছলে পেছন থেকে রিকশাযোগে কে বা কাহার তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বিষয়টি টের করতে পেরে বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে। এরপর তার পরিবার তাকে নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান। শেষে তাকে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান,ব্যাটারি চালিত অটোরিকশা থেকে অজ্ঞাত কেউ ওই স্কুল ছাত্রীর ঘাড়ে আঁচড় দিয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..