× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি

ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে -নৌ-উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ফেব্রুয়ারিতেই নির্বাচন

জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার, ফেব্রুয়ারিতে নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে। বলেছেন নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত বরিশালের জেলখাল, নাজিরেরপুল, পোর্ট রোড সংস্কার কাজ এবং বিআইডব্লিউটিসি’র স্টিমার ঘাট পরিদর্শন শেষে সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন-শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়েও সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ধর্মীয় উৎসবে বিভেদ না রেখে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার।

তিনি আরও বলেছেন–আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোন ধরনের অবনতি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রয়েছে।

উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে উপদেষ্টা বলেন-বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের ভয়াবহ নদী ভাঙন মোকাবেলায় ৮১০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। পাশাপাশি জেলখাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

১৩০ বছরের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার সার্ভিস ডিসেম্বরের মধ্যে পুনরায় চালু করার কথা জানিয়ে তিনি বলেন, পুরনো সার্কিট হাউজসহ ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বরিশাল শহরকে আধুনিকায়নের অংশ হিসেবে পোর্ট রোডে আরসিসি উন্নয়ন কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। কীর্তনখোলা নদীকে দুষনমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ এবং নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও করা হচ্ছে।

এছাড়াও ভোলার গ্যাস বরিশালে আনার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বরিশাল-চট্টগ্রাম স্টিমার সার্ভিস চালু এবং কন্টেইনার পরিবহনের সুবিধা বৃদ্ধির জন্য কাজ চলছে। এসময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) মো. জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..