× Banner
সর্বশেষ
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

মারুফ সরকার, স্টাফ রির্পোটার

ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন ও তার ৩ সহযোগী আটক

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
fencidil

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মাদক কারবার চক্রের মূলহোতা মোঃ জসিম উদ্দিন (৩৪) ও তার সক্রিয় দুই সহযোগী মোঃ বিল্লাল (৩৭) ও মোঃ মনজিল হোসেন (৩২)’কে আটক করছে র‍্যাব-৩। তাদের হেফাজত হতে ৬৯৫ বোতল ফেন্সিডিল, ১ টি ট্রাক এবং নগদ ৮৭৪৭/- টাকা জব্দসহ করা হয়।

গত ১৪ মার্চ ২৩ ইং গভীর রাতে অভিযান পরিচৈলনা করে তাদের গ্রেফতার করছে র‍্যাব-৩ ।বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক আরো জানান গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। উক্ত মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকের চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। মূলত তারা পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং ট্রাকের পণ্যের আড়াঁলে অবৈধ ফেন্সিডিল, গাঁজাসহ অন্যান্য মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এছাড়াও আসামীদের মাদক ব্যবসার সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায়। উক্ত সিন্ডিকেটকে গ্রেফতারের জন্য র‍্যাব-৩ এর অভিযান চলমান রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,ফারজানা হক সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) র‍্যাব-৩।


এ ক্যটাগরির আরো খবর..