× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ফুলবাড়ীতে জে ডি সি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২২ পরীক্ষার্থী

admin
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষা বোডের অধীনে আজ থেকে শুরু হয়েছে জে ডি সি পরীক্ষা।
এবারে উপজেলার ১৯ টি মাদ্রাসার মোট ৬৬২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। তবে প্রথম দিনের পরীক্ষায়  বিভিন্ন মাদ্রাসার মোট ২২ জন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্হিত হয়নি। ২২ জন অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্য রয়েছে ১৩ জন ছাত্র ও ৯ জন ছাত্রী। শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ফাজিল) মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব জনাব আবুল কাশেম সরকার পরীক্ষার্থীদের অনুপস্হিত থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষার্থী অনুপস্হিত থাকার কারন খতিয়ে দেখা হবে।
পরীক্ষা কেন্দ্রটিতে সুষ্ঠু ও সুন্দর ভাবেই সম্পন্ন হয়েছে প্রথম দিনের কোরআন মাজীদ বিষয়ের পরীক্ষা।আজকের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বা কেন্দ্র পরীদর্শকের বহিস্কার হওয়ার ঘটনা ঘটে নি।
পরীক্ষা  সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেটগন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।তাছাড়া যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্হা জোরদার ছিল।


এ ক্যটাগরির আরো খবর..