বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা বিপ্লব দাস ও রতন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। মগরার গঞ্জবাজারে ফুলকপি নিয়ে পসরা জমিয়ে বসেছিল। আচমকা বাজারে ঢুকল পুলিশ। গ্রেফতার করা হল ফুলকপি বিক্রি করতে আসা দুই যুবককে। অভিযোগ, কাঁটাতার ডিঙিয়ে বেআইনি ভাবে বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করেছিল তারা।
স্থানীয় ব্যবসায়ীরা তাদের প্রশ্ন করেছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশকিছুদিন ধরে হুগলির মগরাগঞ্জের বাজারে ফুলকপি বিক্রি করছিলেন ২ যুবক। স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হওয়ায় তাদের জেরা করলে জানায় দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বাসিন্দা। কিন্তু তাদের কথায় অসঙ্গতি মেলায় পুলিশে খবর দেওয়া হয়। এরপরেই আটক করে জেরা করতে আসল তথ্য বেরিয়ে আসে। জানা যায় দুজনেই পাসপোর্ট, ভিসা ছাড়াই ভারতে ঢুকেছিল। শীতের এই সময়ে ধান কাটা এবং আলু চাষের কাজ করতে তারা হুগলি আসে। হুগলির বিভিন্ন ব্লকে কাজ করত। বাড়তি কিছু আয়ের আশায় বিকেলে বাজারের এক পাশে ফুলকপি বিক্রি করত।
বাজারের স্থানীয় কারও কারও সন্দেহ হয়। স্থানীয়রা পুলিশ ডেকে আনে। বেশ কিছু ক্ষণ দুই যুবককে জিজ্ঞাসাবাদের পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের গ্রেফতার করে পুলিশ। মগরা থানার পুলিশের দাবি, ধৃত দু’জনেরই কোনও পরিচয়পত্র নেই। তবে তাদের নাম জিজ্ঞাসা করে হলে তারা বিপ্লব এবং রতন দাস নামে নিজেদের পরিচয় দেয়। দু’জনেই জানিয়েছে যে, তাদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। পাসপোর্ট, ভিসা ছাড়াই তারা ভারতে প্রবেশ করেছে। কোন উদ্দেশ্য এবং কার সাহায্য নিয়ে দুই অনুপ্রবেশকারী ভারতে ঢুকেছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে হুগলির মগরা গঞ্জবাজারে ফুলকপি বিক্রি করতে দেখা যায় অপরিচিত দুই যুবককে। পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের নাম বিপ্লব দাস এবং রতন দাস। তাদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। শনিবার সন্ধ্যায় তাদের পাকড়াও করে থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু করে রবিবার চুঁচুড়া আদালতে তোলা হয়।