× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

মেহেরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর (২৬-১০-২০১৯): মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা পর্যায়ের টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় সেখানে শান্তির প্রতীক কবুতর ওড়ানো হয় এবং অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে রহমান,সিনিয়র সহকারী কমিশনার এম.এম আরাফাত হোসেন,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন


এ ক্যটাগরির আরো খবর..