× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ফুটবল ঈশ্বর ম্যারাডোনা সুস্থ হয়ে উঠেছেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ফুটবল ঈশ্বর সুস্থ হয়ে উঠেছেন এ কথা জানিয়েছে সেখানকার চিকিৎসকরা। গ্যাস্ট্রিক বাইপাসের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। পশ্চিম ভেনেজুয়েলার মারাসাইবো শহরের একটি হাসপাতালে জটিল অস্ত্রোপচারের পর সুস্থ আছেন তিনি।

আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা। প্রায় একক নৈপুন্যে আলবিসেলেস্তেদের স্বপ্নের বিশ্বকাপ এনে দেওয়ায় তাকে কিংবদন্তীর চোখে দেখে ফুটবল বিশ্লেষকরা। ফুটবল মাঠে এক সময়ে ঝড় তোলা এই তারকা বিভিন্ন সময় বাগযুদ্ধে জড়িয়ে নানা বির্তকের জন্ম দিয়ে থাকেন।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার মারাডোনার অস্ত্রোপচার করা চিকিৎসকদের অন্যতম কার্লোস ফেলিপে চাউক্স। বিশ্বকাপজয়ী এই তারকা অবস্থার উন্নতি নিয়ে তিনি বলেন, ‘ম্যারাডোনা হাঁটাহাঁটি করছেন এবং তার মানসিক অবস্থা ভালো রয়েছে।পুরো সুস্থ হয়ে উঠতে কমপক্ষে আরও ১২দিন হাসপাতালে থাকা লাগতে পারে তার।’


এ ক্যটাগরির আরো খবর..