× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

সাতক্ষীরা প্রতিনিধি

ফুটবলার রাজিয়ার সদ্যভূমিষ্ঠ সন্তানের ভবিষ্যতের জন্য এক লক্ষ টাকা প্রদান

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
ফুটবলার রাজিয়ার সন্তান

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাতক্ষীরার কালীগঞ্জের কৃতি ফুটবলার  রাজিয়া সুলতানা  ১৩ মার্চ রাত দশটায় একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার পর স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজিয়া সুলতানা   নেই এই  মৃত্যুর সংবাদে  পরিবার ও সাতক্ষীরারসহ কালীগঞ্জের ক্রীড়াঙ্গনের সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।
রাজিয়ার গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ১২ নম্বর মৌতলা বুধবার  রাত ১০  একটি পুত্র সন্তান প্রসব করেন।  রাত তিনটায়  হঠাৎ রাজিয়া স্ট্রোক করেন।  হসপিটালে নেয়ার পথে  ভোর চারটায় তার মৃত্যু হয়। রেখে যায় জন্ম নেওয়া ফুটফুটে একটি পুত্র সন্তান। শিশু সন্তানটির ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ অলিম্পিক  এসোসিয়েশনের সহ-সভাপতি, দেশবরেণ্য জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও  সংগঠক ফোরামের প্রধান উপদেষ্টা শেখ বশির আহমেদ মামুন শিশুটি ভবিষ্যতের জন্য ১৫ মার্চ শুক্রবার সকালে নগদ এক লক্ষ টাকা প্রদান করেছেন একই সাথে ভবিষ্যতে শিশুর লেখাপড়া সহযোগিতার আশ্বাস  দিয়েছেন।  শেখ বশির আহমেদ মামুন প্রদত্ত অর্থ সহায়তা  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুরে রাজিয়ার গ্রামে পরিবারের কাছে পৌঁছে দেন।
 এসময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের  আহবায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান, ফোরামের সদস্য সচিব সচিব সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান, সদস্য সাবেক ফিফা সহকারী রেফারী ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..