ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দিনাগাট দ্বীপে ব্যপক ক্ষয়ক্ষতি

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দিনাগাট দ্বীপে ব্যপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় রাইয়ের তাণ্ডবে ফিলিপাইনের দিনাগাট দ্বীপে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘূর্ণিঝড় ইতোমধ্যে ৭৫ জনের মৃত্যু হয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

প্রচণ্ড এ ঘূর্ণিঝড়ে আহত হয়েছেন কয়েকশ লোক, বিদ্যুৎ ও টেলি যোগাযোগব্যবস্থাও বন্ধ হয়ে গেছে।

গত শুক্রবার রাতে দক্ষিণ চীন সাগরের দিকে চলে গেছে ঝড়টি। ঝড়ের আগে কমপক্ষে তিন লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। না হয় মৃত্যুর সংখ্যা আরো বাড়তো।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে জানান, কোভিড মোকাবিলায় দেশের আপৎকালীন তহবিলের বেশিরভাগটাই খরচ হয়ে গেছে। এ সময় ঘূর্ণিঝড়ের তাণ্ডব প্রশাসনকে কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।