ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল ওজনে কম

ঠাকুরগাও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাও ইউনিয়নে খাদ্য বান্ধব কমর্সসূচীর আওতায় ৩য় পর্যায়ে ১০ টাকা কেজি দরে চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

হাড়িয়া গ্রামের, সাইফুদ্দিন , মুঞ্জুর আলম, বাসিনা বেগম, হযরত আলী, মোছাঃ জেসমিন, রাউৎনগর গ্রামের আনোয়ার ও কাশনারা সহ অনেকে অভিযোগ করে বলেন, বস্তা ওজন না করেই চাউল দিচ্ছিল মিঠু, চাউল মেপে দেখি ওজনে কম আছে। ভ্যান চালক জামিরুল ক্ষোভের সাথে বলে, ওজনে চাউল কম দেওয়ার প্রতিবাদ করতে গেলে ডিলার মিঠু আমাকে ধাক্কা ধাক্কি করে ।

বিষয়টি নিয়ে উত্তেজনা হলে পরে ডিজিটাল মেশিনে চাউল মেপে দেয়। ১,২,৮,৯ নং ওয়ার্ডের অনুমোদিত ডিলার মোঃ মির্জা মিঠু রহমান খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাউল ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।

ইউএনও প্রতিনিধি ট্যাগ অফিসার জামাল হোসেন বস্তার চাল ওজনে কম থাকার প্রমান পান বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অনুমোদিত ডিলার মিঠুর ডিলারশীপ বাতিল করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।